Friday, March 6, 2026
28.9 C
Kolkata

এবারও হারামাইন শরিফাইনে ১০ রাকাত তারাবিহ নামাজ আদায়ের প্রচলন, কতটা কোরআন ও হাদীস সম্মত? প্রশ্ন আমজনতার

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীতে তারাবিহ নামাজের নিয়ম চূড়ান্ত করেছে সৌদি আরবের ‘টু হোলি মসক অ্যাফেয়ার্স’ কর্তৃপক্ষ। ঘোষণায় জানানো হয়েছে, ১৪৪৭ হিজরি তথা ২০২৬ খ্রিস্টাব্দের রমজানেও আগের মতো ১০ রাকাত তারাবিহ নামাজ আদায় করা হবে। তারাবিহ শেষ হলে ৩ রাকাত বিতর নামাজ পড়ানো হবে। মোট পাঁচবার সালাম ফিরিয়ে দুই রাকাত করে তারাবিহ সম্পন্ন হবে।

এক সময় হারামাইন শরিফাইনে ২০ রাকাত তারাবিহ আদায়ের প্রচলন ছিল। তবে করোনা মহামারির সময় স্বাস্থ্যবিধির কথা বিবেচনায় রেখে ২০২০ সালে তা কমিয়ে ১০ রাকাত করা হয়। এরপর থেকেই এই নিয়ম চালু রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে মুসল্লিদের জন্য ইবাদত সহজ হয়। প্রতি বছরের মতো এবারও তারাবিহ নামাজ সরাসরি সম্প্রচার করা হবে। কোন ইমাম কখন নামাজ পড়াবেন, সে সূচি রমজানের আগে প্রকাশ করা হবে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories