Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই চায়ের দোকান সহ বেশ কয়েকটি মাছের আরৎ,অল্পের জন্য রক্ষা পেল হরিশ্চন্দ্রপুর থানার ক্যাম্পাস

এনবিটিভি ডেস্ক:গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল মালদহের হরিশ্চন্দ্রপুরের হাটখোলার বেশ কয়েকটি মাছের আরোত সহ একটি চায়ের দোকান। লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা। অল্পের জন্য রক্ষা পেল হরিশ্চন্দ্রপুর থানা ক্যাম্পাসও। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সব কিছু হারিয়ে পথে বসেছেন অসহায় চায়ের দোকান দার সহ অন্যান্য মাছ ব্যবসায়ীরা।

 

এলাকার বাসিন্দাদের তৎপরতায় রক্ষা পায় হরিশ্চন্দ্রপুর থানার ভবন এবং হাটখোলা এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকল আসতে দেরি করায় আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়ে যায় হাটের বেশ কয়েকটি ব্যবসায়ীদের ঘর।

স্থানীয় সূত্রের খবর, ভোর রাত তিনটার সময় হরিশ্চন্দ্রপুর থানা সংলগ্ন হরিশ্চন্দ্রপুর হাটখোলাতে পশ্চিম দিকের কোনায় আগুন লক্ষ করেন বাসিন্দারা। তখন এলাকায় সমস্ত পাড়ার লোকেরাই ঘুমিয়ে ছিলেন। আগুনের লেলিহান শিখায় হাটের ঘরগুলি পুড়ে যাওয়ার শব্দ শুনে জেগে ওঠেন এলাকার বাসিন্দারা। তাঁরা জল দিয়ে নেভানোর চেষ্টা করেন। হাটের একটি চায়ের দোকানে রাখা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করা আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর দেওয়া হয় দমকলে।

আগুন লাগার ঘণ্টা খানেকের মধ্যেই দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং আরও ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে একটি চায়ের দোকান সহ বেশ কতকগুলি মাছের আরত পুড়ে ছাই হয়ে গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই চায়ের দোকান থেকেই আগুন ছড়িয়েছে। যদিও স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এখানে কোন ইলেকট্রিক কানেকশন নেই, তাহলে শর্ট সার্কিটের প্রশ্ন নেই। এর পিছনে তারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আগুন লাগিয়েছেন।ভোর রাতের এই ঘটনার জেরে যথারীতি চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। তবে এলাকার বাসিন্দা ও দমকলের তৎপরতার জেরে অল্পের জন্য রক্ষা পেল থানার ক্যাম্পাস এবং সংলগ্ন হরিশ্চন্দ্রপুর হাট।

Hot this week

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

Topics

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories