Saturday, September 5, 2026
30 C
Kolkata

হাড়োয়ার মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ফাতহিয়া ঈসালে সওয়াব ও দস্তার বন্দি জলসা

উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া থানার ধনপোতা বাজারে অবস্থিত ফাতিহা দারুল উলুম সিনিয়র ও হিফজুল কুরআন মাদ্রাসায় সম্প্রতি ফাতহিয়া ঈসালে সওয়াব ও দস্তার বন্দি জলসা অনুষ্ঠিত হয়। এই মাদ্রাসাটি মুফতি আযম আল্লামা আবু জাফর সিদ্দিকী মেজলা হুজুর (রহঃ) নিজ হাতে প্রতিষ্ঠা করেন এবং এটি পীর সুফি ফতেহ আলী ওয়েসী (রহঃ)-এর নামে নামাঙ্কিত। অনুষ্ঠানে এ বছর হিফজ বিভাগ থেকে দুইজন ছাত্র সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করায় তাদের সম্মানজনক দস্তার বন্দি করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মাসুম বাখতেয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন ইমাম-মোয়াজ্জিন সমিতির রাজ্য সম্পাদক হাফেজ আজিজ উদ্দিন, হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা এবং এলাকার বহু আলেম ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মুন্না বাবু মোল্লা ও হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। জলসা শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories