Tuesday, October 27, 2026
27 C
Kolkata

বিহারে তাপপ্রবাহ, দুই ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

তাপ প্রবাহজনিত অসুস্থতায় বিহারে দুই ঘন্টার মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।আওরঙ্গবাদ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, উচ্চ তাপমাত্রায় তাদের মৃত্যু হয়েছে।

বেশ কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের কারণে  ৮ জুন পর্যন্ত রাজ্যের সব সরকারি-বেসরকারি স্কুল, কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তীব্র গরমে বেশ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে ২৯ মে এই নির্দেশ জারি করে রাজ্য সরকার।

তাপপ্রবাহে মৃত্যুর ঘটনায় বিহার সরকার ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে দায়ী করেছেন আরজেডি নেতা ও সাবেক উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।  তিনি বলেন, বিহারে না আছে সরকার, না আছে গণতন্ত্র। শুধু আমলাতন্ত্র আছে। মুখ্যমন্ত্রী এত দুর্বল কেন? তাপমাত্রা ৪৭ ডিগ্রি। ডাক্তাররা প্রথম থেকেই বলে আসছেন যে এমন আবহাওয়া শিশুদের জন্য হুমকিস্বরূপ। এরপরও রাজ্য সরকার সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দেয়নি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ মে) আওরঙ্গবাদ শহরের তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। তার আগে বুধবার শহরটিতে তাপমাত্রা ছিল ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories