Saturday, September 5, 2026
28 C
Kolkata

হিমাচলপ্রদেশে হেনস্তার মুখে কাশ্মীরি শাল বিক্রেতারা, নিরাপত্তার দাবিতে আবেদন জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস এসোসিয়েশনের

দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উত্তর ভারতে, কাশ্মীরি শাল বিক্রেতাদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। সেই আবহেই হিমাচল প্রদেশ থেকে সামনে এল উদ্বেগজনক এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, কাশ্মীর থেকে আসা একাধিক শাল বিক্রেতা অভিযোগ করছেন যে তাদের হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে এবং রাজ্য ছেড়ে চলে যেতে বলা হচ্ছে।

জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিলাসপুর জেলার ঘুমারউইন এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করা কাশ্মীরি শাল বিক্রেতাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। সংগঠনের দাবি, অনেকেই ২৫ থেকে ৩০ বছর ধরে হিমাচলে শাল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। অথচ এখন তাদের দোকান বসাতে বাধা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং ঘর ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

সংগঠনের বক্তব্য অনুযায়ী, কয়েকটি ডানপন্থী গোষ্ঠী এই বিক্রেতাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। শাল বিক্রি করতে গেলে বাধা দেওয়া হচ্ছে, জিনিসপত্র ভাঙচুর করা হচ্ছে। এমনকি ঘটনার ভিডিও তুলতে গেলে মোবাইল ফোনও ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও বিক্রেতাদের কাছে সব বৈধ নথি ও পুলিশের যাচাই রয়েছে, তবুও তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না।

ভাইরাল হওয়া ভিডিওতে এক বিক্রেতা জানান, ভয়ে অনেকেই কাজে বেরোতে পারছেন না। মুখ ঢেকে কিছু লোক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ ওঠে। আরেক বিক্রেতা বলেন, তিনি প্রায় ১৮ বছর ধরে ওই এলাকায় কাজ করছেন, কিন্তু এই প্রথম এমন পরিস্থিতির মুখোমুখি হলেন। তার কাকার উপর হামলা চালিয়ে প্রায় ২০ হাজার টাকার মালপত্র লুট করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হস্তক্ষেপ চেয়েছে। সংগঠনের দাবি, এই ঘৃণা ও ভয়ের পরিবেশ বহু বছরের পরিশ্রমে গড়ে ওঠা জীবিকা ধ্বংস করে দিচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। সংগঠনের তথ্য অনুযায়ী, চলতি বছরে হিমাচল প্রদেশে কাশ্মীরি শাল বিক্রেতাদের উপর হামলার এটি ১৬তম ঘটনা। কয়েক দিন আগেই সোলান জেলার কাসৌলি এলাকাতেও শাল বিক্রেতাদের হুমকি ও লুটের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories