Friday, October 23, 2026
27 C
Kolkata

সংখ্যালঘু হিসেবে চিহ্নিত শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষার্থী বেশি

মুসলিম সংখ্যালঘু প্রতিষ্ঠানের বেশিরভাগ ছাত্র হিন্দু সম্প্রদায়ের এমনই চমকপ্রদ তথ্য জানা গেছে সাম্প্রতিক এক গবেষণায়।
এনওইউএস নেটওয়ার্কের সহযোগিতায় সেন্টার ফর স্টাডি অ্যান্ড রিসার্চ (CSR) দ্বারা পরিচালিত ওই গবেষণায় দেখা হয় ভারত জুড়ে মুসলিম-অধিভুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের অনুপাত কত।

ওই গবেষণায় জানা যায়,  ওই প্রতিষ্ঠানগুলো সংখ্যালঘু পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হলেও তারা  শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য নয় বরং হিন্দু ছাত্রদেরও জন্যে উপযোগী। বিশ্বাস বা সংস্কৃতি নির্বিশেষে সকলের জন্য শিক্ষার প্রচারে ধর্মনিরপেক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে তাদের ভূমিকা আছে। দুর্বল জনগোষ্ঠী , বিভিন্ন সম্প্রদায় এবং মহিলা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ প্রদানে মুসলিম পরিচালিত প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ওই গবেষণায় আরো দেখা যায়,  উচ্চ শিক্ষায়, বিশেষ করে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে মুসলিমদের প্রতিনিধিত্ব খুবই কম। মুসলিম কলেজে মহিলাদের উপস্থিতি উৎসাহব্যঞ্জক হলেও, সমস্ত সামাজিক গোষ্ঠী এবং কর্মসূচির স্তরে প্রতিনিধিত্ব খুব বেশি নেই।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories