Friday, March 6, 2026
26.7 C
Kolkata

কর্ণাটকে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধের দাবী তুলল হিন্দুত্ববাদী সংগঠন শ্রী রাম সেনা

প্রথমে হিজাব, তারপর হালাল, এবার মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করার দাবী তুলেছে কর্ণাটকের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। কিছুদিন আগেই মহারাষ্ট্রে রাজ ঠাকরে মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর দাবি তোলে, এরপর কর্ণাটকেও একই দাবি তুলল হিন্দু সংগঠনগুলো।

শ্রী রাম সেনা কর্ণাটকের ক্ষমতাসীন বিজেপি সরকারকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

শ্রী রাম সেনার রাজ্য সভাপতি, সিদ্দলিঙ্গ স্বামীজি সোমবার দাবি করেছেন যে “যারা লাউড স্পিকারের মাধ্যমে ‘আযান’ (নামাজ) চালাচ্ছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক কারণ তারা সাধারণ মানুষকে বিরক্ত করছে এবং শব্দ দূষণ সৃষ্টি করছে।

“রমজানের সময়, মসজিদে সাইরেন ব্যবহারও মানুষকে বিরক্ত করে। রাজ্যের উচিত পদক্ষেপ নেওয়া এবং পদক্ষেপ নেওয়া উচিত,” বলে তিনি দাবি করেন।

কিছুদিন আগেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সভাপতি রাজ ঠাকরে মসজিদ থেকে লাউড স্পিকার অপসারণের দাবি জানিয়েছিলেন এবং সেটা না হলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে লাউডস্পিকারে ‘হনুমান চালিসা’ বাজানো হবে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories