Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

হরিশ্চন্দ্রপুরে কেন্দ্রে আনা কৃষি বিল এর প্রতিবাদে বামেদের রাস্তা অবরোধ

এনবিটিভি ডেস্ক, সফিকুল আলম, হরিশ্চন্দ্রপুর,২৫ সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এর প্রতিবাদে আজ সারা ভারতবর্ষ জুড়ে বামেদের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। কৃষকের স্বার্থ দেখানো হয়নি বলে অভিযোগ তুলে বিল নিয়ে প্রতিবাদের সুর চড়িয়েছেন বিরোধী দলগুলিও। তাই আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার ভবানীপুর ব্রিজ মোড়ে ৮১ নং জাতীয় সড়কের উপর হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কিষান সভার সম্পাদক আব্দুল মান্নান ও সারা ভারত কিষান সভার মালদা জেলা কমিটির কাউন্সিলের সদস্য গোলাম মর্তুজা ওরফে মালেক এর নেতৃত্বে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় হাজার খানেক মানুষ সিপিআই(এম) এর দলীয় পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভে শামিল হয়। এই করোনা আবহের মধ্যে জাতীয় সড়ক অবরোধ হওয়ার ফলে দীর্ঘ যান-জটের সৃষ্টি হয়। দূর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। প্রায় ঘন্টাখানেক পর বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেয় বলে খবর।

তবে বিক্ষোভকারীরা এই পথ অবরোধ থেকে হুঁশিয়ারি দেন যে আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করে তবে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের পথে যাবে তারা।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories