Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

অসাম রাইফেলসের কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত অফিসার সহ ৬ সেনা, বাড়তে পারে হতাহতের সংখ্যা

নিউজ ডেস্ক : দেশের সব থেকে পুরনো আধাসামরিক বাহিনী অসাম রাইফেলসের কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলা। এখনো পর্যন্ত পাওয়া খবরে ৬ জন সেনা সদস্যের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে আসাম রাইফেলস এর এক কর্নেল পদমর্যাদার কমান্ডিং অফিসার এবং তার স্ত্রী ছিল বলে জানা গেছে। মনিপুরের কোন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদি গোষ্ঠীর চালানো এ হামলার পিছনে ঠিক কোন গোষ্ঠী দায়ী তা এখন ও পর্যন্ত জানা যায়নি। ভয়াবহ এই জঙ্গি হামলায় হতাহতের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র মারফত পাওয়া খবরে জানা গিয়েছে, ৪৬ অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী মায়ানমার সীমান্ত থেকে একটি কনভয়ে নিয়ে ফিরছিলেন। সঙ্গে ছিল তাঁর স্ত্রী এবং এক নাবালক পুত্র। ওই কম্যান্ডিং অফিসারের সঙ্গে সেনার অন্যান্য জওয়ান এবং কুইক রেসপন্স টিমের সদস্যরাও ছিলেন। সেসময় আচমকায় হামলা চালায় দুষ্কৃতীরা। মৃত্যু হয় ওই কম্যান্ডিং অফিসার, তাঁর স্ত্রী এবং পুত্রের। সেই সঙ্গে আরও একাধিক সেনা জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। যদিও এই ঘটনা সম্পর্কে সেনা সরকারিভাবে এখনও কোনও বিবৃতি দেয়নি।

কে বা কারা কোন কারনে এই হামলা চালিয়েছে, এখনও কোনওটাই স্পষ্ট নয়। তবে আপাতত সেনা জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করার চেষ্টা করছেন। দুর্গম জঙ্গল ঘেরা পার্বত্য অঞ্চল হয় উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক অতীতে উত্তরপূর্ব ভারতে এটাই সেনাকে টার্গেট করে করা সবচেয়ে বড় জঙ্গি হামলা। যদিও, এবার এই ঘটনা ঘটেছে মায়ানমারে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories