ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! হাওড়ার সাঁকরাইলের আলমপুর এলাকার এক পিছ কারখানা ভয়াবহ আগুনে প্রায় ভস্মীভূত। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। প্রায় তিন কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে কালো ধোঁয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি আজ সকাল ৯ টায় পিচ কারখানায় আগুন লাগে। ঘটনায় এলাকাবাসীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো অব্দি জানা যায়নি। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত কারুর নিহত বা আহত হওয়ার খবর সামনে আসেনি।
Popular Categories


