Tuesday, October 27, 2026
28 C
Kolkata

পাচারের আগেই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদা পুলিশ

এনবিটিভি ডেস্ক: গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে মেহেরাপুর স্ট্যান্ড এলাকা থেকে ধৃত পাচারকারীকে ধরে পুলিশ। এদিন ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি কালিয়াচক থানার সুজাপুর অঞ্চলের বালিহারপুর এলাকার বাসিন্দা। ধৃতের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট। আটটি প্যাকেটের মধ্যে সমস্ত ট্যাবলেট গুলি রাখা হয়েছিল।

পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে মোথাবাড়ি থানার ওসি বিটুল পালের নেতৃত্বে পুলিশ অভিযান চালায় মেহেরাপুর স্ট্যান্ড এলাকায়। সেখানে ওই পাচারকারীকে ধরে তল্লাশিতে উদ্ধার হয় এই বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ট্যাবলেট গুলি মনিপুর থেকেই নিয়ে আসা হয়েছিল। এলাকায় পাচারের উদ্দেশ্য ছিল ওই ব্যক্তির, তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়।

শনিবার ধৃত ব্যক্তি কে সাত দিনের পুলিশি হেফাজতে মালদা জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ, সাথেই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের চিহ্নিত করতে তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে তদন্তকারী পুলিশ অফিসাররা।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories