Friday, March 6, 2026
22.2 C
Kolkata

হুগলিতে নাবালিকা নির্যাতনের অভিযোগ, প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

হুগলির উত্তরপাড়া থানা এলাকায় এক নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী প্রশান্ত বাগচী থানায় লিখিত অভিযোগে জানান, গত ১৭ জানুয়ারি দুপুর নাগাদ তাঁদের পাশের বাড়ির বাসিন্দা দীপান্ত ব্রহ্ম তাঁর নাবালিকা মেয়েকে বাড়ির ছাদের বাগান দেখানোর কথা বলে ডেকে নেন।

অভিযোগে বলা হয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ওই নাবালিকাকে পিছনের দরজা দিয়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা চালান। কোনওমতে নিজেকে বাঁচিয়ে বাড়ি ফিরে আসে ওই নাবালিকা এবং ঘটনার কথা জানায় পরিবারের কাছে। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছে মেয়েটি—এমনটাই দাবি পরিবারের।

এরপরই উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। তিনি দাবি করেছেন, তাঁর মেয়ের উপর হওয়া যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করা হোক।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এলাকায় এই ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাবালিকার নিরাপত্তা ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories