Friday, March 6, 2026
24.4 C
Kolkata

মালদায় পনের দাবিতে গৃহবধূকে খুন! স্বামী সহ তিনজন আটক

মালদা, এনবিটিভিঃ  পনের টাকা দিতে পারেনি, সেজন্য গৃহবধূকে প্রাণ দিতে হল।  এমনও অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ির রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইলপাড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম জাসমিন বিবি। শুক্রবার সকালে ওই গৃহবধূর মৃতদেহ আইলপাড়ার একটি আমবাগানের পাশে পুকুর পাড় থেকে উদ্ধার হয়। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনবছর আগে জাসমিনের বিয়ে হয় মোথাবাড়ি এলাকার  বাগিচাপুরের বাসিন্দা মুকশেদুল এর সঙ্গে। তাদের দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পনের জন্য জেসমিনের ওপর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। গ্রামের লোক একবার টাকা তুলে যোগাড় করে দেয় তার পরিবারের হাতে। তাতেও কিন্তু অত্যাচার থামেনা। তাই

অত্যাচার সহ্য করতে না পেরে কয়েকমাস আগে বাপের বাড়ি চলে আসেন জেসমিন। গতকাল জেসমিনকে ফোন করে ডাকে তার স্বামী। তারপর আর বাড়ি ফিরেনি। রাত্রে খোঁজাখুঁজি করেও  জাসমিন কে পায়নি তার পরিবার।

 আজ সকালে জাসমিনের মৃতদেহ মেলে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সহ তিনজনকে আটক করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

 মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর পিছনে আরো কি কেউ জড়িত তাই ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories