Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

“আমি হিজরা নই”; তৃনমূলের আক্রমনের প্রতিবাদ করতে বৃহন্নলাগোষ্ঠীকে কোণঠাসা দিলীপের

কলকাতাঃ  দিলীপ ঘোষ। নামটা শুনলে আপনাদের ঠিক কি কি মনে পরে? বেফাঁস মন্তব্য। গরুর দুধে সোনা? রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে হাফ প্যান্ট পরতে বলা? আর? আর এই মুহূর্তে famous হল “গলায় পা তুলে দেব,আমি হিজরা নই”। তাহলে কি বলতে চাইলেন দিলীপ বাবু, আমাদের সমাজের বৃহন্নলারা প্রতিবাদ করতে জানেন না নাকি তাঁদের প্রতিবাদ করারই অধিকার নেই?

বিজেপির বাঘ সদ্য অপসারিত হয়েছেন বিজেপির রাজ্যসভাপতির পদ থেকে। বর্তমানে তিনি দলের সর্বভারতীয় সহ সভাপতি। দলের জন্য এত গলা ফাটিয়েও দিলীপ বাবুর কপালে ঠিক প্রমোশন জুটল নাকি ডিমোশন সে ব্যাপারে তিনিও confused। হঠাত করেই বিজেপির রাজ্যসভাপতির পদে সুকান্ত মজুমদার । মসনদে বসেই তাঁর দাবী বাংলায় বিজেপির হারের পিছনে দায়ী নেতৃত্বই। এত কিছুর পরেও রেহাই নেয় দিলীপ বাবুর।

আজ যদুবাবুর বাজার সংলগ্ন এলাকায় যখন প্রচার করছিলেন দিলীপ বাবু তখন সেই একই এলাকাই প্রচার করতে আসে তৃনমূলের একটি অটো। অভিযোগ, সেই সময় তৃনমূল কর্মীরা দিলীপ বাবুর উপর আক্রমন করে এবং এক বিজেপি কর্মীর মুখ ও মাথা ফাটিয়ে দেয়। আজ দিলীপ বাবু ও তাঁর দলের সঙ্গে যা হয়েছে তা নিঃসন্দেহে নিন্দনীয়। এ অভিযোগ সত্যি হয় তাহলে রাজ্যের ক্ষমতায় থাকা দলের উচিত এ ব্যাপারে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া। কিন্তু এই ঘটনার সঙ্গে দিলীপ বাবুর যে বেফাঁস মন্তব্য জড়িয়ে গেল তা হল “আমি হিজরা নই”। কি বোঝাতে চাইলেন দিলীপ বাবু এর মাধ্যমে। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার তো আছে সব মানুষের। তাঁর জন্য আলাদা করে বৃহন্নলাদের সঙ্গে তুলনা করার প্রয়োজনীয়তাটা ঠিক কোথায় ?দিলীপবাবুর কাছে বৃহন্নলারা কি তাহলে সমাজের বাইরে নাকি মানুষের থেকে আলাদা? উত্তর চাইছে জনগন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories