Saturday, September 5, 2026
28 C
Kolkata

আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল প্রকাশ! মোট পাশের হার ৯৯.১৮ শতাংশ 

আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল প্রকাশ করল কাউন্সিল ফর টি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। এ বছর নির্ধারিত সময়ের তুলনায় অনেক দ্রুত ফল ঘোষণা করা হয়েছে, যা নিয়ে অতন্ত্য খুশি পড়ুয়া ও অভিভাবকরা। দশম শ্রেণির আইসিএসই পরীক্ষায় এ বছর মোট পাশের হার দাঁড়িয়েছে ৯৯.১৮ শতাংশ। প্রায় আড়াই লক্ষের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে অধিকাংশই সফল হয়েছে। ছাত্রীদের ফলাফল বিশেষভাবে নজর কেড়েছে। তাদের পাশের হার ছাত্রদের তুলনায় কিছুটা বেশি। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষাতেও একই চিত্র দেখা গিয়েছে। সেখানে মোট পাশের হার হয়েছে ৯৯.১৩ শতাংশ। সারা দেশের বিভিন্ন অঞ্চলের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, দশম শ্রেণিতে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলি এগিয়ে রয়েছে। আর দ্বাদশ শ্রেণিতে সেরা ফল করেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। এই প্রবণতা শিক্ষার মান এবং প্রস্তুতির ক্ষেত্রে আঞ্চলিক পার্থক্যের ইঙ্গিত দেয় বলে মনে করছেন শিক্ষাবিদরা।

পশ্চিমবঙ্গের ফলাফলও যথেষ্ট ভালো। রাজ্য থেকে বহু স্কুল এই পরীক্ষায় অংশ নেয়। দশম শ্রেণিতে প্রায় ৪৪ হাজারের বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, যার মধ্যে প্রায় ৯৮.৮৪ শতাংশ উত্তীর্ণ হয়েছে। একইভাবে, দ্বাদশ শ্রেণিতে প্রায় ২৮ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৯৮.৯০ শতাংশ পাশ করেছে। এখানেও মেয়েরা ছেলেদের তুলনায় সামান্য এগিয়ে রয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ দিক হল, পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ছাত্রছাত্রীর মধ্যে ছেলেদের সংখ্যা মেয়েদের তুলনায় বেশি ছিল। তবুও ফলাফলের নিরিখে মেয়েদের ধারাবাহিক সাফল্য আবারও প্রমাণ করেছে যে তারা শিক্ষাক্ষেত্রে সমানতালে এগিয়ে চলেছে। সব মিলিয়ে, এ বছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories