Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

করোনা ভাইরাস হাতে পেলে ফড়নবিশের মুখে ঢুকিয়ে দিতাম, বললেন ক্ষুব্ধ শিবসেনা MLA

নিউজ ডেস্ক : দেশে বর্তমানে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়া করোনা সংক্রমনের মাঝে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। কিন্তু সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত রেমডেসিভির ইনজেকশন মহারাষ্ট্র থেকে গুজরাটের পাচার করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। এমনকি এই ইনজেকশন অবৈধভাবে মহারাষ্ট্রকে ফাঁকি দিয়ে গুজরাটে পাচারের অভিযোগে এক ওষুধ নির্মাতা কোম্পানির শীর্ষস্থানীয় আধিকারিককে জেরা করার সময় মুম্বাই পুলিশকে বাধা দেন তিনি। সেজন্য বর্তমানে মহারাষ্ট্রের সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতা-নেত্রীদের মধ্যে দেবেন্দ্র ফড়নবিশ এর বিরুদ্ধে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। আর এই ক্ষোভ থেকে এবার তার বিরুদ্ধে কড়া মন্তব্য করে বসলেন শিবসেনার বিধায়ক সঞ্জয় গায়কোয়াড।

তিনি বলেন, যদি করোনা ভাইরাস আমি হাতে পেতাম তো সেটা নিয়ে দেবেন্দ্র ফড়নবিশ এর মুখে ঢুকিয়ে দিতাম। এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিজেপি শিবিরে। বিজেপি সমর্থকরা ওই শিবসেনা বিধায়ক এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভার আয়োজন করেছে।

কিন্তু তিনি এই মন্তব্য থেকে সরতে নারাজ। তিনি বলেন ফড়নবিশ সহ মহারাষ্ট্রের সব বিজেপি নেতা এবং কেন্দ্রের বিজেপি সরকার এই অতিমারির সময়ও মহারাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক পার্থক্যের কারণে রাজ্যকে বঞ্চিত করছে। কেন্দ্র সরকার ইতিমধ্যেই মহারাষ্ট্রে রেমডেসিভির ইনজেকশন তৈরি করা কোম্পানিগুলিকে মহারাষ্ট্রকে এই ওষুধ সরবরাহ করতে নিষেধ করেছে। এমনকি মহারাষ্ট্রের জন্য অক্সিজেন সরবরাহ অনেক কমিয়ে দিয়েছে মোদি সরকার, দাবি সঞ্জয় গায়কোয়াডের।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories