Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

নির্বাচনী প্রচারে এসে, আনিস খানের প্রসঙ্গ টেনে তৃনমূলকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

সুরজিৎ দাস, এনবিটিভি ডেস্ক: আর কয়েকদিন পরই নদীয়ার একাধিক জায়গায় পৌরভোট। ভোটের জন্য তেড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন শাসক দল থেকে বিরোধী দলের প্রার্থীরা। সোমবার নদীয়ার একাধিক জায়গায় বিজেপির প্রচারে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রচারে এসে আনিস খানের প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসেকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেতা।

গতকাল তিনি নদীয়াতে নির্বাচনী প্রচারে আসেন। চাকদা রানাঘাট কৃষ্ণনগর সহ একাধিক জায়গায় তিনি নির্বাচনী প্রচার করেন বিজেপি প্রার্থীদের সমর্থনে। নদীয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আনিস খানকে পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা খুন করেছে। পুলিশ মাথায় বাড়ি মেরে বাড়ির উপর থেকে নিচে ফেলে দিয়েছে”।এর পাশাপাশি তিনি বলেন, “রাজ্যের বিরোধী দলনেতার কন্ঠরোধ করে রাখার চেষ্টা করা হচ্ছে। অপরাধ একটাই আমি মুখ্যমন্ত্রী কে হারিয়েছি”। বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের শেখ হাসিনা খালেদা জিয়াকে প্রচার করতে দেয়। কিন্তু এখানে পিসি বিরোধীদের কণ্ঠ রোধ করে রাখার চেষ্টা করে”।

মূলত আনিস খানের মৃত্যুর জেরে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। ‘আনিস খানের মৃত্যু’ নিয়ে চলছে গভীর রাজনীতি। আনিস খানের প্রসঙ্গ টেনে পৌরভোটের প্রচার চালাচ্ছেন বিরোধীরা। এবার আনিস খানের ঘটনাকে অস্ত্র বানিয়ে ভোটের প্রচার সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories