Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

মোদি জমানায় ৪ বছরে ভারতে বেকারত্বের জ্বালায় আত্মহত্যা বেড়েছে ২৪%, বলছে কেন্দ্রের তথ্যই

এনবিটিভি ডেস্কঃ গোটা দেশে চাকরির আকাল! চাকরি না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে দেশের যুব সমাজ। মোদী জমানায় ৪ বছরে বেকারত্বের জ্বালায় আত্মহত্যার হার বেড়েছে ২৪ শতাংশ। এ তথ্য দিল ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’। ২০১৯ সালে আত্মহত্যা করেছেন ২ হাজার ৮৫১ জন। ২০১৬ সালে সেই সংখ্যা ছিল ২,২৯৮।

এনসিআরবি-র তথ্য বলছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বেকারত্বের কারণে দেশে আত্মহত্যার ঘটনা বেড়েছে ২৪%। সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে বিজেপি শাসিত কর্নাটকে। ওই রাজ্যে চাকরি না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৫৫৩ জন। তার পর মহারাষ্ট্র ও তামিলনাড়ু। ওই দুই রাজ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে যথাক্রমে ৪৫২ ও ২৫১। ২০১৬ সালে বাংলায় আত্মহত্যা করেছিলেন ১০৯ জন। ২০১৭ ও ২০১৮ সালে যথাক্রমে ৯৫ ও ৭৫। ২০১৯ সালে তা কমে দাঁড়িয়েছে ৪০।

২০১৪ সালে ‘অচ্ছে দিনে’র প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরির আশ্বাস। কিন্তু কেন্দ্রীয় সংস্থার তথ্যই বলছে, ২০১৬ সালে বেকারত্বের কারণে আত্মহত্যা করেছিলেন ২২৯৮ জন। পরের বছরগুলিতে ক্রমপর্যায়ে ২৪০৪, ২৭৪১ ও ২৮৫১। কোভিড সংক্রমণের আগে এই পরিসংখ্যান। গত দু’বছরে ছাঁটাই আরও বেড়েছে।

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (Centre for Monitoring Indian Economy) চিফ এক্সিকিউটিভ মহেশ ব্যাস জানিয়েছেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে চাকরি হারিয়েছেন ১ কোটির বেশি ভারতীয়। অতিমারির শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৯৭ শতাংশ ঘরে আয় কমেছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories