Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত

এনবিটিভি ডেস্কঃ ইংল্যান্ডের পর এবার অস্ত্রেলিয়াকেও উড়িয়ে দিল ভারত। টি -২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে দিল তারা। আজকের ম্যাচে কোহলি নন, অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। আর এই জয়ের মুখ্য ভূমিকা পালন করেন অধিনায়ক ও আর এক ওপেনার কে এল রাহুল।

 

এই ম্যাচে ব্যাট না করলেও বল করলেন বিরাট কোহলি। ২০১৬ সালের পর বল করলেন  তিনি । এই ম্যাচে ২ ওভার বল করে দিলেন ১২ রান। প্রথম ওভারে দেন মাত্র ৪ রান, দ্বিতীয় ওভারে দেন ৮ রান।টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া ।তবে শুরুটা ভাল হয়নি। দ্বিতীয় ওভারে ব্যাটিং বিপর্যয়ের মুখে পরে অজি দল। ডেভিড ওয়ারনারকে ফিরিয়ে দেন অশ্বিন। পরের বলেই মিচেল মারশকে ফিরিয়ে দেন তিনি। এক সময় হাল ধরেন স্টিভ স্মিথ ও ম্যাক্সওয়েল।

 

দু’জনে মিলে চতুর্থ উইকেটে ৬১ রান যোগ করেন। রাহুল চাহারের বলে ম্যাক্সওয়েল ফিরলে স্মিথকে সঙ্গ দিতে আসেন মার্কাস স্টয়নিস। এই দু’জনে পঞ্চম উইকেটে ৭৬ রান যোগ করেন মূলত এই দু’জনের জন্যেই দেড়শোর গন্ডি পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। স্মিথ (৫৭) অর্ধশতরান করে আউট হন। স্টয়নিস ৪১ রানে অপরাজিত থাকেন।

রান তাড়া করতে নেমে প্রথম থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উপর চড়াও হয়েছিলেন রোহিত এবং রাহুল। প্রথম উইকেটেই ৬৮ উঠে যায়। আগের দিন কোহলী যা বলেছিলেন তা ফের মিলে গেল বুধবার। ওপেনিংয়ে নেমে দলকে ভরসা দিলেন রাহুল। অ্যাশটন আগারের বলে ৩৯ রানে ফেরার আগে পর্যন্ত অজি বোলারদের শাসন করেছেন। রোহিতও দাপট দেখিয়ে ৬০ রান করার পর পরের ব্যাটারদের সুযোগ দিতে সাজঘরে ফেরেন। যদিও বিরাট কোহলির দায়িত্বভার নিজের কাঁধে নিয়ে যেন কার্যত একাই দলকে জিতিয়ে দিলেন এই ওপেনার।

 

২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপের মূল অভিযানে নামছে ভারত।  তার আগে পরপর দুই প্রস্তুতি ম্যাচে জয় কোহলির দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories