Friday, March 6, 2026
24.4 C
Kolkata

Omicron: কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথা ভাবছে বোর্ড

এনবিটিভি ডেস্কঃ আতঙ্ক বাড়াচ্ছে করোনার নয়া প্রজাতি। প্রায় ২ বছর মহামারির দাপটে বিপর্যস্ত জনজীবন। যখন একটু স্বাভাবিক হচ্ছিল, তখনই জুড়ে বসল ওমিক্রন। বিশ্বের ২৫টি দেশে নাকি পাওয়া গেছে করোনার নয়া প্রজাতির হদিশ। আর এই ওমিক্রনের দাপটে তটস্থ দক্ষিণ আফ্রিকা। শঙ্কায় ভারতও। এমন অবস্থায় প্রোটিয়া সফরে যাওয়া কতটা যুক্তিযুক্ত হবে, সেটা নিয়ে দোলাচলে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, এই সিরিজ পিছিয়ে দেওয়ার ভাবনাচিন্তা চলছে ভারতীয় বোর্ডে। একাধিক সংবাদমাধ্যমে খবর, আগামী রবিবারের মধ্যেই গোটা বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। শোনা যাচ্ছে, সফর এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার দিকেই পাল্লা ভারী। কারণ, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ন্যূনতম ঝুঁকি নিতে নারাজ বোর্ড।

জানা গিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা বোর্ডের থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছে ভারতীয় বোর্ড। তাদের সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা চলছে। দক্ষিণ আফ্রিকা বোর্ডকে সিরিজ কিছুটা পিছিয়ে দেওয়ার অনুরোধ করতে পারে ভারতীয় বোর্ড।

পুরো ব্যাপারটার সঙ্গেই জড়িয়ে রয়েছে আর্থিক দিকটাও। প্রোটিয়া সফরে তিনটি করে টেস্ট এবং একদিনের ম্যাচ এবং চারটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ১০ ম্যাচের এবং প্রায় দু’মাসের এই সফরের জন্য ৩৩০ কোটি টাকা জড়িয়ে রয়েছে। ভারত যেতে না চাইলে পুরো টাকাটাই ক্ষতি হবে দক্ষিণ আফ্রিকার। সফর পিছোলেও আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে গোটা বিষয়টি নিয়ে ধীরে চলার মনোভাব নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই অনেক দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। সে দেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক এবং অনৈতিক’ আখ্যা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রক আবার ভারতের গুণগানে ব্যস্ত। যে ভাবে সমালোচনার মধ্যেও ভারত তাদের ‘এ’ দলকে সে দেশে থেকে যাওয়ার অনুমতি দিয়েছে, তাতে মুগ্ধ তিনি।

তবে কি হয় সেটা সময় বলবে। আপাতত সামনে সপ্তাহে বিসিসিআইয়ের বৈঠকের দিকে তাকিয়ে সবাই।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories