Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল কংগ্রেস,প্রকাশ গোয়েন্দা রিপোর্টে

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল বিজয়ের দ্বারপ্রান্তে মমতার তৃণমূল। এমনটাই দাবি করা হয়েছে একটি গোয়েন্দা রিপোর্টে। ওই রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারো বড় ব্যবধানে জয় পেতে চলেছে।

বিধানসভার ২৯৪ আসনের নির্বাচনে মূল লড়াই হতে চলেছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি, রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং বাম দল ও আব্বাস সিদ্দিকীর দলের মিলিত জোটের মধ্যে। নির্বাচনের একেবারে আগ মুহূর্তে করা গোয়েন্দা জরিপে (১০-২১ মার্চ) দেখা গেছে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে। দলটির প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি হলেও তৃণমূল একপ্রকার অনায়াসেই জিততে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে রিপোর্টে।

নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ২০৪ থেকে ২১১ টি আসন পেতে পারে। যেখানে সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন। আর বিজেপি পেতে পারে ৮২ থেকে ৯১ টি আসন। অন্যদিকে বাম দল পেতে পারে মাত্র ২ থেকে ৪ টি আসন। অন্যান্য দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীরা সবাই মিলে পেতে পারে মাত্র ১ থেকে ৩ টি আসন।

আর শতাংশের হিসেবে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৪৪ থেকে ৪৮ শতাংশ ভোট। বিজেপির থলিতে যেতে পারে ৩৫ থেকে ৩৯ শতাংশ ভোট।উক্ত জরিপে প্রায় ৩১ হাজার ব্যক্তি অংশ নিয়েছেন বলে জানা গেছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories