Friday, March 6, 2026
26.7 C
Kolkata

IPL 2021: প্রথম দুইয়ের রাস্তা কঠিন হয়ে গেল কোহলিদের, প্লে-অফের লড়াইয়ে কলকাতা, মুম্বই

এনবিটিভি ডেস্ক: এ বারের আইপিএল-এর লিগ পর্বে বাকি মাত্র চারটে ম্যাচ। বৃহস্পতিবার এবং শুক্রবার সেই চারটি ম্যাচে প্রশ্ন শুধু একটাই। লিগে চার নম্বর দল কে হবে, কলকাতা না মুম্বই? সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে না হারলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে সুযোগ ছিল লিগ টেবিলে প্রথম দু’দলের মধ্যে উঠে আসার। কিন্তু সেই সুযোগ হারালেন বিরাট কোহলিরা।

প্রতিটা দলই ১৩টি করে ম্যাচ খেলেছে। ব্যাঙ্গালোরের পয়েন্ট ১৬। হায়দরাবাদের বিরুদ্ধে জিতলে ১৮ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলার সুযোগ ছিল তাদের কাছে। সেই ক্ষেত্রে শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে জিতলে ২০ পয়েন্ট হত কোহলীদের। চেন্নাইয়ের পয়েন্ট ১৮। পঞ্জাবের বিরুদ্ধে তারা যদি হেরে যায় তা হলে কোহলীদের কাছে সুযোগ ছিল লিগে প্রথম দুই দলের মধ্যে চলে আসার।

হায়দরাবাদের কাছে হেরে যাওয়ায় এখন সেই সুযোগ প্রায় নেই ব্যাঙ্গালোরের। চেন্নাইয়ের রান রেট ব্যাঙ্গালোরের থেকে বেশি। শেষ ম্যাচে চেন্নাই যদি হারে এবং ব্যাঙ্গালোর জেতে, তা হলে দুই দলেরই পয়েন্ট হবে ১৮। কিন্তু রান রেটের তফাৎ এতটাই যে কোহলীদের পক্ষে দ্বিতীয় স্থানে পৌছনো বেশ কঠিন।

পর পর দুই ম্যাচে হেরে চাপে ছিল চেন্নাই। কিন্তু ব্যাঙ্গালোর হেরে যাওয়ায় ধোনিরা নিশ্চিন্ত থাকতে পারেন দ্বিতীয় স্থানে থাকা নিয়ে।

প্লে অফের রাস্তা পাকা দিল্লি, চেন্নাই এবং ব্যাঙ্গালোরের। চতুর্থ দল কে হবে সেই নিয়ে প্রশ্ন রয়েছে। সুযোগ রয়েছে শুধু মাত্র কলকাতা এবং মুম্বইয়ের সামনে। দুই দলেরই পয়েন্ট ১২। একটি ম্যাচ বাকি তাদের। বৃহস্পতিবার শেষ ম্যাচে কলকাতা মুখোমুখি হবে রাজস্থানের। সেই ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের রাস্তা মসৃণ করার সুযোগ রয়েছে নাইটদের। শুক্রবার মুম্বই খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে শুধু জেতা নয়, বড় ব্যবধানে জেতার কথা ভাবতে হবে রোহিত শর্মাদের। তা না হলে এ বারের আইপিএল-এ লিগ পর্বেই যাত্রা শেষ হয়ে যাবে গত বারের চ্যাম্পিয়নদের।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories