Friday, March 6, 2026
24.4 C
Kolkata

আইপিএলে গতিতে শীর্ষে কাশ্মীর-তনয় উমরান

এনবিটিভি ডেস্ক: বল হাতে আগুন ছোটাচ্ছেন উমরান মালিক। কাশ্মীরের এই বোলার জীবনের দ্বিতীয় আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন। তাতেই গতির লড়াইয়ে পিছনে ফেলে দিলেন সকলকে। বুধবার ১৫২.৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করলেন তিনি। এ বারের আইপিএল-এ এটাই সর্বোচ্চ গতি।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভার বল করে ২১ রান দিয়ে এক উইকেট নেন উমরান। নজর কেড়েছে তাঁর গতি। সর্বোচ্চ গতির মধ্যে প্রথম পাঁচে তিনটি বলই উমরানের। প্রথম দশে তিনিই একমাত্র ভারতীয় পেসার। এ বারের আইপিএল-এ এত দিন সর্বোচ্চ গতির বলটি করেছিলেন লকি ফার্গুসন। বুধবার তাঁকে টপকে গেলেন উমরান।

শুধু ফার্গুসনকে টপকে যাওয়াই নয়, এনরিখ নোখিয়াকে প্রথম পাঁচ থেকেও ছিটকে দিলেন উমরান। রবিবার কলকাতার বিরুদ্ধেও তাঁর বলের গতি ছিল আলোচনায়। প্রথম ভারতীয় হিসেবে দশ জনের মধ্যে উঠে এসেছিলেন উমরান।

আইপিএল-এ সুযোগ পাওয়াই কঠিন ছিল উমরানের পক্ষে। হায়দরাবাদের টি নটরাজন করোনার জন্য ছিটকে যাওয়ায় সুযোগ পান কাশ্মীরের পেসার। উমরানের কোচ রণধীর সিংহ বলেন, “ও খুব প্রতিভাবান। ম্যাচের পর ও আলোচনায় উঠে এল। আমরা ওকে নিয়ে গর্বিত। অন্য তরুণরা ওকে দেখে অনুপ্রাণিত হবে।”

উমরানের বাবা আব্দুল রশিদ বলেন, “প্রচুর মানুষের থেকে শুভেচ্ছা পাচ্ছি। লেফটেনান্ট গভর্নরও শুভেচ্ছা জানিয়েছেন। ছোটবেলা থেকেই উমরানের ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল। আমরা খুশি যে ও আইপিএল-এ সুযোগ পেয়েছে। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন। ও খুব পরিশ্রমী। দেশকে গর্বিত করেছে ও।”

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories