Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

আমেরিকার কাছে মাথা নত করতে নারাজ ইরান, ইরানের বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হবে গার্ড বাহিনী

ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে টানা বিক্ষোভ চলার প্রেক্ষাপটে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে। আইআরজিসির দাবি, পশ্চিমা দেশগুলোর মদদ ও অর্থ সহায়তায় এসব বিক্ষোভ ছড়িয়ে দেওয়া হচ্ছে। রাতভর চলা এই বিক্ষোভে ইসলামবিরোধী ও ভাড়াটে দুষ্কৃতকারীরা অংশ নিচ্ছে বলে অভিযোগ করেছে তারা। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, গত দুই রাত ধরে সন্ত্রাসীরা সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এ সময় সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছে এবং সরকারি-বেসরকারি সম্পত্তিতে আগুন দেওয়া হয়েছে। তারা আরও জানায়, দেশের কৌশলগত স্থাপনা, জাতীয় স্বার্থ ও জনগণের জানমাল রক্ষায় আইআরজিসি কঠোর অবস্থানে থাকবে। উল্লেখ্য, আইআরজিসি ইরানের সেনাবাহিনী থেকে আলাদা হলেও উভয় বাহিনীই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিম তেহরানের কারাজ এলাকায় একটি পৌরসভা ভবনে আগুন দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে মসজিদে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ইরান সরকারের দাবি, এসব ঘটনায় আমেরিকা ও ইসরাইল সরাসরি জড়িত। প্রায় দুই সপ্তাহ আগে মূল্যস্ফীতির প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন রাজনৈতিক রূপ নিয়েছে। কিছু বিক্ষোভকারী ইসলামি প্রজাতন্ত্র বিলুপ্ত করে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি তুলছে। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি এসব আন্দোলনে উসকানি দিচ্ছেন।

এদিকে ইরানের বিশেষজ্ঞ পরিষদের কুর্দিস্তান প্রদেশের প্রতিনিধি মামোস্তা ফায়েক রোস্তামি বলেছেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার ইস্যুকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, আমেরিকার আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে দাঁড়াতে মুসলিম বিশ্বের ঐক্য জরুরি। একইসঙ্গে তিনি জানান, ইরানি জনগণ কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না।আসালুইয়ার জুমার নামাজের ইমাম শেখ ইব্রাহিম মোহাম্মদীও বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলার একমাত্র পথ হলো ঐক্য বজায় রাখা এবং পবিত্র কুরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories