Monday, November 9, 2026
29 C
Kolkata

জ্বলছে ত্রিপুরা! পুজোর চাঁদা না দেওয়ায় আগুন লাগানো হলো মসজিদে

সাম্প্রদায়িক বিদ্বেষের আগুনে পুড়ছে ত্রিপুরার ফটিকরয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ক্লাবের কয়েকজন সদস্য মন্দিরে আসন্ন পুজোর আয়োজনের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে চাঁদা চাইতে যান। চাঁদা দিতে অস্বীকার করায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, এরপর একদল গোড়া হিন্দুত্ববাদী ব্যক্তি মুসলিম মালিকানাধীন বাড়িঘর, দোকানপাটে আগুন ধরিয়ে দেয়। এমনকি একটি মসজিদেও অগ্নিসংযোগ করা হয়। সাইদারপাড়া-শিমুলতলা ও কুমারঘাট এলাকার বাসিন্দারা জানান, এই ঘটনার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও ভয় আরও বেড়ে যায়। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, তাদের ঘরবাড়ি ও জীবিকার উৎস পুড়ে যাওয়ায় তারা সর্বস্ব হারিয়েছেন এবং আশ্রয়হীন হয়ে পড়েছেন। একজন প্রত্যক্ষদর্শী প্রশ্ন তোলেন, মুসলিম হওয়ার কারণেই কি তাদের শাস্তি পেতে হচ্ছে? এই প্রশ্ন এখন সবাইকে ভাবাচ্ছে।

Hot this week

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

Topics

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

Related Articles

Popular Categories