Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ভারতমুখী জাহাজে মিসাইল হামলা চালাল ইরান

নিউজ ডেস্ক : ভারতমুখী এক পণ্যবাহী জাহাজ মিসাইল হামলা চালালো ইরানের সেনাবাহিনী। এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। দ্য হিন্দুর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে জাহাজটির ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের মিসাইল হামলার জন্য এখনো পর্যন্ত সে বিষয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি। তবে জাহাজটি মিসাইল হামলার পর ও তার যাত্রা জারি রেখেছে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে এখনও পর্যন্ত ইরান বা ইসরাইলের তরফ থেকে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইজরায়েলের শহর হাইফা কেন্দ্রিক এক্স টি ম্যানেজমেন্ট নামক কোম্পানির একটি জাহাজ তানজানিয়া থেকে ভারতে আসার পথেই ২৫ শে মার্চ তার ওপর মিসাইল হামলা চালায় ইরানের সেনাবাহিনী। ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক মুখপাত্র বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। এর আগে ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখেও একটি ইজরায়েলী জাহাজে বিস্ফোরণের ব্যাপারে ইরানকে দোষারোপ করেছিল ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সে অভিযোগ অস্বীকার করে ছিল ইরানের সেনাবাহিনী।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories