Friday, March 6, 2026
24.4 C
Kolkata

মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে লেবাননে পৌঁছলো ইরানি তেল ট্যাংকার

নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে পাঠানো জ্বালানি তেল অবশেষে লেবাননে পৌঁছেছে। ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার সমুদ্রবন্দর থেকে ট্যাংকারে করে স্থলপথে এসব তেল লেবাননে নেয়া হয়।

লেবাননের গণমাধ্যমও জানিয়েছে, ইরানের তেল বহনকারী ট্যাংকারের বহর লেবাননের উত্তর-পূর্বাঞ্চলীয় বালবেক-হারমেল প্রদেশের হাওয়াশ আল-সাইয়েদ আলী এলাকা দিয়ে লেবাননে প্রবেশ করে।

এর আগে গতরাতে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জনগণের প্রতি তেল বহনকারী ট্যাংকার বহরের কাছে ভিড় না করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, লোকজনের নিরাপত্তা এবং ট্যাংকার বহরের স্বাভাবিক চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি হয় এজন্য ভিড় এড়াতে হবে।

এর আগেই হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান থেকে তেল পাঠানোর ঘটনা রাজনৈতিক, সামাজিক ও নৈতিক দিক দিয়ে ইরান এবং হিজবুল্লাহর জন্য বিশাল অর্জন।

আগস্ট মাসের মাঝামাঝি দিকে ইরান থেকে তেলবাহী জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওয়ানা হয়। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ তেলবাহী জাহাজকে সমুদ্রে লেবাননের ভূখণ্ড বলে ঘোষণা করেছিলেন। তিনি এ বক্তব্যের মধ্যদিয়ে মূলত ইসরাইল ও আমেরিকাকে সতর্কবার্তা দিয়েছিলেন।

সূত্র : ডেইলি ইত্তেফাক

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories