Friday, March 6, 2026
22.2 C
Kolkata

SIR শুনানিতে সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবিতে মুখ্য নির্বাচন আধিকারিককে ১০ দফায় চিঠি দিল ISF

SIR নিয়ে জটিলতা যেন কাটতে চাইছে না! SIR নিয়ে সাধারণ মানুষকে হয়রানি বন্ধের দাবিতে ১০ দফায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিল ‘অল ইন্ডিয়া সেকুলার ফন্ট’ (ISF)।

SIR এর শুনানি নিয়ে বিতশ্রদ্ধ সাধারন মানুষ। SIR নিয়ে একের পর এক নির্দেশ বদলানোয় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত BLO-রা। কিছুদিন আগেই নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর SIR-এর নথি হিসেবে গ্রহণ করা হবে না। নির্বাচন কমিশনের এমন খামখেয়ালী সিদ্ধান্তে কার্যত বিপাকে পড়েছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের একটা বড় অংশ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইলেকশন কমিসনকে নিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখা গেছে।

এমন আবহর জন্য ইলেকশন কমিশন ও রাজ্য সরকারকে দায়ী করলেন ISF নেতা নওশাদ সিদ্দিকী। তার দাবি অনুযায়ী গণনা পর্বের পরবর্তীতে যাচ্ছে পর্যায়ক্রমে যুক্তিগত অসঙ্গতি (Logical Discrepancies)-এর নামে অহেতুক অতিরিক্ত শুনানি করানো হচ্ছে। এই শুনানি পর্বে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, গর্ভবর্তী মহিলাদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে যা একেবারেই প্রত্যাশিত নয়। ISF এর পক্ষ থেকে এই হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। নওশাদ অভিযোগ করেন, সন্তান ও পিতা অথবা মাতার ন্যূনতম বয়সের ব্যবধান ১৫ বছরের কম বা ৫০ বছরের অধিক হলে তাদেরকেও শুনানিতে ডাকা হচ্ছে। কয়েক দশক পূর্বে বাংলায় কম বয়সে বিয়ের প্রচলন ছিল তাই এই ধরনের শুনানির যৌক্তিকতা নেই বলেই জানিয়েছেন তিনি। নওশাদ দাবি করেন পর্যাপ্ত কম্পিউটার অপারেটর না দেওয়ার কারণে ভুল হচ্ছে নামের বানান। যার ফলে ইলেকশন কমিশনের পাশাপাশি তিনি তীব্র আক্রমণ করেছেন রাজ্য সরকারকে। নওশাদের দাবি রাজ্য সরকার কখনোই এই দায় এড়িয়ে যেতে পারে না।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories