মঙ্গলবার ইসরায়েল ও জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। পাশাপাশি, রাফাহ সীমান্তও খোলা হবে না বলে জানানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, বুধবার থেকে প্রতিদিন মাত্র ৩০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে। আগে এই সংখ্যা ছিল দ্বিগুণ। গাজায় জাতিসংঘের অফিস থেকে জানানো হয়, তারা ইসরায়েলের সামরিক সংস্থা এর কাছ থেকে একটি নোটিশ পেয়েছে। সেখানে বলা হয়েছে, বিশেষ মানবিক প্রয়োজন ছাড়া গাজায় আর জ্বালানি বা গ্যাস প্রবেশ করতে দেওয়া হবে না। এই ঘোষণা আসে এমন এক সময়, যখন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, সব বন্দিদের ফেরত আনার পর হামাস ধ্বংসে বড় অভিযান শুরু করবে আইডিএফ। তিনি জানান, এই অভিযান চলবে আন্তর্জাতিক সমন্বয়ে, যুক্তরাষ্ট্রের…


