Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

ইসরাইলের গোপন তথ্য ফাঁস! গাজায় নিহতদের ৮৩ শতাংশই নিরীহ মানুষ

চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলো ইসরাইলের নিজস্ব গোপন সামরিক ডাটাবেস থেকে। ইসরাইলের ডাটাবেজ থেকে জানা যাচ্ছে গাজায় নিহত ফিলিস্তিনিদের ৮৩ শতাংশই বেসামরিক নিরীহ সাধারণ মানুষ অর্থাৎ এই তথ্য থেকে স্পষ্ট হয় প্যালেস্টাইনে বসবাসকারী প্রতি ৬ জন নিহত মানুষদের মধ্যে পাঁচজনই সাধারণ নিরীহ নাগরিক। ব্রিটিশ দৈনিক ‘ দ্য গার্ডিয়ান ‘ এবং ইসরাইলের ‘ ৯৭২ ম্যাগাজিন ‘ এর সহযোগী হিব্রু প্রকাশনা ‘ লোকাল কল ‘ এর যৌথ অনুসন্ধানে এই তথ্যটি উঠে এসেছে।

এই গোপন ডাটাবেস অনুযায়ী, ২০২৪ সালের মে মাস পর্যন্ত প্রায় ৮,৯০০ জনকে যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ সেই সময় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মোট নিহতের সংখ্যা প্রায় ৫৩ হাজার। অর্থাৎ, মাত্র ১৭ শতাংশ নিহতকে যোদ্ধা ধরা হয়েছে, বাকি সবাই ছিলেন নিরস্ত্র সাধারণ নাগরিক। গাজার ধ্বংসস্তূপে এখনও অনেক লাশ চাপা পড়ে আছে, যা এই হিসাবে ধরা হয়নি। এছাড়া, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে বা প্রশাসনিক কাজে যুক্ত থাকলেও অনেককে যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে, যা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় প্রাণহানির ঘটনা খুবই বিরল। এমনকি সিরিয়া ও সুদানের গৃহযুদ্ধেও এত সাধারণ মানুষ মারা যায়নি। ইসরাইলের গোপন তথ্য ফাঁস হতেই চাঞ্চল্য ছড়ালো গোটা বিশ্ব জুড়ে। ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পশ্চিমী দেশগুলি ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories