Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

করোনার নতুন প্রজাতিতে কাবু ইজরায়েল! জরুরি অবস্থার মুখে ইসরাইল

নিউজ ডেস্ক : করোনার নতুন প্রজাতিতে কাবু ইজরায়েল। এখন বিশ্বের একাধিক দেশে করোনাভাইরাস নতুন প্রজাতি ধরা পড়েছে এবং সেই কারণেই আবারও বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার এক ব্যক্তি নতুন এই প্রজাতিতে আক্রান্ত হয়েছে বলে খবর এবং তার পাশাপাশি আরও কয়েকটি দেশে এই প্রজাতি ছড়িয়েছে। সেইসব দেশগুলির মধ্যে অন্যতম ইজরায়েল। সেই দেশে নতুন এই প্রজাতির খোঁজ মেলায় স্বাভাবিকভাবে আতঙ্ক দ্বিগুণ বেড়ে গিয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অন্তত ৫০ বার জিনের বিন্যাস আর ৩২ বার স্পাইক প্রোটিন চরিত্র বদলে তৈরি হয়েছে নতুন রূপ বি.১.১৫২৯। গুরুতর অসুস্থ ও যথাযথ চিকিৎসা না পাওয়া কোনও এইচআইভি আক্রান্ত মানুষের দেহে করোনাভাইরাসের একাধিক মিউটেশনের ফলেই এই নতুন রূপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউটের ডিরেক্টর ফ্রাঁসোয়া বালু।

নতুন রূপে আক্রান্ত প্রথম ব্যক্তির খোঁজ মেলার পর শুক্রবারই স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বৈঠকের পর তিনি বলেন, ‘‘ডেল্টার চেয়েও বেশি সংক্রামক এই নয়া রূপ। আমাদের দেশ জরুরি অবস্থার মুখে দাঁড়িয়ে রয়েছে।’’

ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নতুন রূপে আক্রান্ত ব্যক্তি ও তাঁর সংস্পর্শে আসা আরও দু’জনকে নিভৃতবাসে রাখা হয়েছে। বি.১.১৫২৯ রূপের মোকাবিলায় ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ছাড়াও আফ্রিকা মহাদেশের আরও ছ’টি দেশের যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories