Friday, March 6, 2026
24.4 C
Kolkata

চলে গেলেন মুসলিম লীগের নেতা সাইদ হায়দারালী শিহাব থাঙ্গল

এনবিটিভি ডেস্কঃ  রবিবার ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের কেরালা রাজ্য সভাপতি সাইদ হায়দারালী শিহাব থাঙ্গাল (৭৪)।  রাজ্যে আঙ্গামালির লিটল ফ্লাওয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বিকেলে তার অবস্থার অবনতি হয়।

হায়দারালী শিহাব দারুল হুদা ইসলামিক একাডেমির বর্তমান সভাপতিও ছিলেন। তিনি কেরালার অন্যতম সুন্নি মুসলিম সংগঠন সমস্থ কেরালা জামিয়্যাতুল উলামার একটি শাখার সহ-সভাপতিও ছিলেন।

https://twitter.com/iumlofficial/status/1246445741134012417

হায়দারালী শিহাব ১৯৪৭ সালে ১৫ জুনে কেরালার মালাপ্পুরমের পানাক্কাডের পুক্কোয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পুককোয়া থাঙ্গালের তৃতীয় পুত্র এবং সৈয়দ মোহাম্মদ আলী শিহাব থাঙ্গল এবং সৈয়দ উমরালি শিহাব থাঙ্গলের ছোট ভাই। হায়দারালী শিহাব ২০০৯ সালের আগস্ট মাসের পরে তার ভাই সাইয়েদ মুহাম্মদ আলী শিহাবের মৃত্যুর পর মুসলিম লীগের সভাপতিত্ব গ্রহণ করেন। তিনি ১৩ বছর ধরে এই পদে ছিলেন। তিনি ২৫ বছর ধরে মুসলিম লীগের মালাপ্পুরম জেলা সভাপতি ছিলেন।

হায়দারালী শিহাব মালাপ্পুরমের একটি ছাত্র সংগঠন নুরুল উলামার সভাপতি হয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৭৩ সালে গঠিত হলে তিনি ছাত্র সংগঠন এসএসএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি হন। তিনি ১৯৭৯ সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন। ১৯৮৩ সালে তিনি মুসলিম লীগের মালাপ্পুরম জেলা সভাপতি হন। এছাড়াও তিনি অনেক ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা ও সংগঠনের সভাপতি ছিলেন।

হায়দারালী শিহাব এঁর মৃত্যুর সংবাদে শোকের ছায়া পড়ে গেছে সারা দেশ জুড়ে। ভারতে ইসলামে প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories