Saturday, September 5, 2026
28 C
Kolkata

সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে নজির গড়ল জামিয়া আল ফোরকানের তিন মেধাবী ছাত্র

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহানা অঞ্চলের পূর্ব ফতেপুরে অবস্থিত জামিয়া আল ফোরকান নামের দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়েছে এক নতুন ইতিহাস। এই প্রতিষ্ঠানটি থেকে তিনজন মেধাবী ছাত্র সৌদি আরবের বিশ্বখ্যাত জামিয়া ইসলামিয়া মদিনা মনাওয়ারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন বলে জানা গিয়েছে। ২০১৬ সালে যাত্রা শুরু করা জামিয়া আল ফোরকান অল্প সময়ে অনেক সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ মোতাআল্লিম গিয়াসুদ্দিন মাদানী সাহেবের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ত্যাগের কারণে আজ এই সাফল্য এসেছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। তার নেতৃত্বে বিষয়ভিত্তিক শিক্ষক এবং অভিজ্ঞ আলেমরা শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ও নৈতিকতা প্রদান করে আসছেন।

এই জামিয়ায় কেজি থেকে শুরু করে হিফজ, ইদাদি, মুতাওয়াস্পেতা, সানুবিয়া এবং ফাজিলাত পর্যন্ত নানা বিভাগে পড়াশোনা চলে। ২০২২ সালে দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট আন্তর্জাতিক মানের স্বীকৃতি পায় এবং জামিয়া ইসলামিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে এটি অ্যাফিলিয়েটেড হয়।
সম্প্রতি এই প্রতিষ্ঠানের তিন মেধাবী ছাত্র রাহমাতুল্লাহ আবুল কাসেম, আশরাফ আলী মোহাম্মদ তৈমুর এবং মাশরিকুল আলম , মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তারা ইতোমধ্যেই প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেছেন এবং শীঘ্রই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা যাচ্ছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories