Friday, March 6, 2026
24.4 C
Kolkata

মণিপুরে জঙ্গি হানায় শহীদ খড়গ্রামের জওয়ান, শোকের ছায়া পরিবারে

এনবিটিভি ডেস্ক: কথা দিয়েছিলেন, মাঘ মাসে বাড়ি ফিরেই মেয়েকে সাইকেল কিনে দেবেন। বাড়ির অসমাপ্ত কাজ শেষ করারও কথা ছিল তাঁর। কিন্তু তা আর হলোনা। তার আগেই শনিবার মণিপুরে জঙ্গি হানায় শহীদ হলেন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার কীর্তিপুরের জওয়ান শ্যামল দাস। তাঁর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, শনিবার মণিপুরের মায়ানমার সীমান্তবর্তী চুরাচাঁদপুর জেলায় জঙ্গি হামলার শিকার হন অসম রাইফেলের জওয়ানরা। যার জেরে এক কমান্ডিং অফিসার সহ ৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অসম রাইফেলের ওই কমান্ডিং অফিসার সহ তাঁর স্ত্রী, সন্তান এবং গাড়িচালক শ্যামল দাস ও দুই জওয়ান রয়েছেন।

শ্যামল দাসের মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্যামল দাসের একটি ৮ বছরের সন্তান রয়েছে। সোমবার সকালে তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হয় পানাগড় সেনা ছাউনিতে। তারপর খড়গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে তাঁর মরদেহ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories