কামালগাজির এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। গেমস ক্লাসে ফুটবল খেলতে খেলতেই হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে নবম শ্রেণির ছাত্র অর্কদীপ। সঙ্গে সঙ্গে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে প্রাণ হারিয়েছে কিশোরটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দৌড়নোর সময় আচমকাই অজ্ঞান হয়ে পড়ে সে। স্কুলের সিসিটিভিতে ধরা পড়েছে পুরো দৃশ্য। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্কুল ও এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তারা। আপাতত অসুস্থতার কারণেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। সোমবার স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
খেলার মাঝেই থেমে গেল প্রাণ! কামালগাজির স্কুলে নবম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Popular Categories


