Friday, March 6, 2026
24.4 C
Kolkata

বিহারের কাটিহারে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে মুসলিম ফেরিওয়ালাকে মারধর, দায়ের অভিযোগ

বিহারের কাটিহার জেলায় এক মুসলিম ফেরিওয়ালাকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত যুবকের নাম আকমল হুসেন। তিনি বাড়ি বাড়ি ঘুরে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

আক্রমণের ঘটনার বর্ণনায় আকমল জানান, এক মহিলার ডাকে পণ্য দেখাতে গেলে হঠাৎই এক ব্যক্তি এসে তাঁকে গালিগালাজ করতে শুরু করে। কোনও কারণ ছাড়াই তাঁকে ‘বাংলাদেশি’ বলে অপমান করা হয় এবং পরিচয়পত্র দেখাতে বলা হয়। পরিস্থিতি বুঝে মোবাইল ফোন বার করতে যেতেই ওই ব্যক্তি আরও উত্তেজিত হয়ে পড়ে।

এরপর মুহূর্তের মধ্যে আশপাশের কয়েকজন জড়ো হয়ে যায়। আকমলের অভিযোগ, তখন তাঁকে ঘিরে ধরে মারধর করা হয় এবং মিথ্যে অভিযোগ তুলে চিৎকার করা হয় যে তিনি নাকি নারীদের উপর হামলা করতে এসেছেন। মারধরের ফলে গুরুতর জখম হন তিনি। হামলার সময় তাঁর কাছে থাকা নগদ টাকাও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

আহত অবস্থায় কোনওভাবে নিজেকে রক্ষা করে এলাকা ছাড়েন আকমল। তিনি বলেন, “আমি খুব গরিব মানুষ। সৎভাবে রোজগার করি। এখন প্রাণের ভয়ে আছি।” ঘটনার পর দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় একটি এফআইআর দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশের তরফে বিস্তারিত কোনও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories