Friday, March 6, 2026
22.2 C
Kolkata

কেরলের এসআইআর কাজের চাপে বিওএলও-র আত্মহত্যা, রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক!

কেরলের কন্নুর জেলায় রবিবার এক বুথ লেভেল অফিসার (বিএলও) কাজের অত্যধিক চাপের জন্য আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি সামনে আসতেই রাজ্যের সব বিএলও সোমবার থেকে নিজেদের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ৪১ বছর বয়সি অনীশ জর্জ, যিনি একটি স্কুলে অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করতেন, পায়্যান্নুরের কাছে এট্টুকুদুক্কায় নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ৪ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) অভিযানের অংশ হিসেবে অনীশ সহ রাজ্যের ২৫ হাজারেরও বেশি বিএলও-কে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ ও সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল।

অনীশের বাবা জানান, তিনি কয়েকদিন ধরে প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। দূরদূরান্তে মানুষের বাড়ি খুঁজে ফর্ম দিতে গিয়ে তিনি সমস্যায় পড়ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। এর আগেও দেশের বিভিন্ন জেলায় বিএলও-দের চাপের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রাজস্থানের জয়পুরে মুকেশচাঁদ জান্গিদ নামক আরেক বিএলও ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন।

অনীশের মৃত্যুর প্রতিবাদে কেরলের বিএলও-রা সোমবার দায়িত্ব থেকে সরে আসবেন বলে জানা যায়। সরকারী কর্মচারী, শিক্ষক সংগঠনের অ্যাকশন কাউন্সিলের নেতৃত্বে তারা সব জেলায় মুখ্য নির্বাচন আধিকারিক এবং রিটার্নিং অফিসারদের দফতরে মিছিল করবেন।
এদিকে, কেরলের মুখ্য নির্বাচন আধিকারিক রতন ইউ. কেলকার দাবি করেছেন, বিএলও-দের কাছ থেকে কাজের চাপে কোনও অভিযোগ তারা পাননি এবং বিষয়টি খতিয়ে দেখতে কন্নুরের জেলা কালেক্টরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। এই ঘটনাটকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নির্বাচনকর্মীদের নিরাপত্তা ও কাজের চাপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories