Tuesday, November 10, 2026
30 C
Kolkata

কেরলে ২০০ কোটি টাকার সড়ক দুর্নীতির অভিযোগ, ফের তদন্ত শুরু হতেই নজরে জ্ঞানেশ কুমারের ভূমিকা

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে পুরনো দুর্নীতির অভিযোগ নতুন করে সামনে এল। প্রায় ২০ বছর আগের কেরলের একটি সড়ক নির্মাণ প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত আবার শুরু করেছে রাজ্যের কংগ্রেস সরকার। সেই সময় কেরলের পূর্ত দফতরের সচিব ছিলেন জ্ঞানেশ কুমার। ফলে নতুন করে তদন্ত শুরু হতেই ওই প্রকল্পে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি।সোমবার এই মামলার তদন্তে ভিজিল্যান্স ও দুর্নীতি দমন ব্যুরোর (ভিএসিবি) দফতরে হাজির হন ঠিকাদার ভি ও সজন। তিনি কেরলের কোল্লাম জেলার চাদয়ামঙ্গলমের বাসিন্দা। তদন্তকারীদের সঙ্গে কথা বলার আগে সজন দাবি করেন, ২০০৬ সালে এই মামলার যে তদন্ত হয়েছিল, তা যথেষ্ট গুরুত্ব দিয়ে করা হয়নি। তাঁর অভিযোগ, বেশ কিছু তথ্য সামনে থাকা সত্ত্বেও জ্ঞানেশ কুমারের ভূমিকা খতিয়ে দেখা হয়নি।প্রায় ২১৫ কোটি টাকার ওই সড়ক প্রকল্পে বিশ্বব্যাঙ্কের আর্থিক সাহায্য ছিল। প্রকল্পের কাজে যুক্ত মালয়েশিয়ার এক ইঞ্জিনিয়ারের আত্মহত্যার পরই আর্থিক অনিয়মের বিষয়টি সামনে আসে। সেই সময় প্রকল্পের কাজ এবং অর্থের ব্যবহার নিয়ে নানা অভিযোগ ওঠে। তবে তদন্ত শুরু হলেও শেষ পর্যন্ত তা মাঝপথে থেমে যায়।সজনের দাবি, প্রকল্পের সঙ্গে যুক্ত একটি সংস্থার মুখ্য বাণিজ্যিক আধিকারিক প্রথমবার জিজ্ঞাসাবাদের সময় যে বক্তব্য দিয়েছিলেন, তাতে জ্ঞানেশ কুমারের নাম উঠে এসেছিল। কিন্তু কয়েক মাস পর তাঁকে আবার ডেকে পাঠানো হয়। তখন অভিযোগ ওঠে, বকেয়া টাকা আটকে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর বক্তব্য বদলানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। এরপর দ্বিতীয়বারের বয়ানে জ্ঞানেশ কুমারের নাম আর রাখা হয়নি।সজনের অভিযোগ, সেই সময় সঠিকভাবে তদন্ত হলে জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে আরও তথ্য সামনে আসতে পারত। তাই এবার নতুন করে তদন্ত শুরু হওয়ায় তিনি আশাবাদী। তাঁর মতে, পুরনো নথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ভালোভাবে খতিয়ে দেখলেই প্রকৃত ঘটনা জানা সম্ভব।উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন এবং ভোটচুরির অভিযোগ নিয়ে জাতীয় রাজনীতিতে যখন বিতর্ক চলছে, তখনই এই পুরনো মামলার তদন্ত নতুন করে শুরু হয়েছে। কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালার নির্দেশে তদন্তের কাজ এগোচ্ছে বলে জানা গিয়েছে। এবার তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Hot this week

মুখ্যমন্ত্রীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমালোচনা, চ্যাট ফাঁস হতেই সাসপেন্ড পুলিশকর্মী!

হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সমালোচনা করায় বিপাকে...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের, মুখোমুখি বিতর্কের ডাক, ফের মণিপুর সফরে বিরোধী দলনেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন...

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

Topics

Related Articles

Popular Categories