Tuesday, November 10, 2026
30 C
Kolkata

মুখ্যমন্ত্রীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমালোচনা, চ্যাট ফাঁস হতেই সাসপেন্ড পুলিশকর্মী!

হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সমালোচনা করায় বিপাকে পড়লেন এক পুলিশকর্মী। অভিযোগ, একটি গ্রুপে মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর কথা লেখার পরই তাঁকে সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ। সোমবার সকালে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাসপেনশন চলাকালীন ওই পুলিশকর্মী নিয়মিত বেতনের অর্ধেক পাবেন বলে জানানো হয়েছে।ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। ১৯৯৯ সালে পুলিশে চাকরিতে যোগ দেওয়া কর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কালীপুজোর বাজি পোড়ানো নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনার মাঝেই এক পুলিশকর্মী মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই গ্রুপের অন্য সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শুরু হয় বাগ্‌বিতণ্ডা। পরিস্থিতি বুঝে কিছুক্ষণ পর নিজের লেখা বার্তাটি মুছে ফেলেন ওই কর্মী। এমনকি ক্ষমাও চান। কিন্তু তার আগেই মন্তব্যটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়।এরপর সোমবার কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের জারি করা নির্দেশে ওই কর্মীকে সাসপেন্ড করা হয়। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় সমাজমাধ্যমে রাজ্য সরকার সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগের তদন্ত হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড থাকতে হবে।উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই সরকারি কর্মচারীদের প্রকাশ্যে মতামত প্রকাশের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। গত ২০ মে নবান্নের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক ও কর্মীদের সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়া, লেখালিখি করা এবং অন্য ধরনের প্রচারমাধ্যমের কাজে অংশ নেওয়ার বিষয়ে নিয়ম বেঁধে দেওয়া হয়। পরের দিন নির্দেশিকায় কিছু পরিবর্তন আনা হয়। জানানো হয়, রাজ্য সরকারের নিয়মিত দফতরের কর্মীদের ক্ষেত্রেই এই বিধিনিষেধ কার্যকর হবে। পুলিশকর্মীরাও এই নিয়মের আওতায় রয়েছেন।এদিকে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকার সময়েও পুলিশকর্মীদের হোয়াটসঅ্যাপ কথোপকথন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৫ সালে বিজেপির একটি মিছিল এবং শুভেন্দুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন ডিএসপি পদমর্যাদার দুই পুলিশ আধিকারিক। তাঁদের কথোপকথনের স্ক্রিনশট পরে লালবাজারে পৌঁছয়। চলতি বছরের জুলাই মাসে ওই দুই আধিকারিককেও সাসপেন্ড করা হয়েছিল। ফলে নতুন এই ঘটনাকে ঘিরে সরকারি কর্মীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং চাকরির নিয়মকানুন নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

Hot this week

কেরলে ২০০ কোটি টাকার সড়ক দুর্নীতির অভিযোগ, ফের তদন্ত শুরু হতেই নজরে জ্ঞানেশ কুমারের ভূমিকা

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে পুরনো দুর্নীতির অভিযোগ...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের, মুখোমুখি বিতর্কের ডাক, ফের মণিপুর সফরে বিরোধী দলনেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন...

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

Topics

কেরলে ২০০ কোটি টাকার সড়ক দুর্নীতির অভিযোগ, ফের তদন্ত শুরু হতেই নজরে জ্ঞানেশ কুমারের ভূমিকা

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে পুরনো দুর্নীতির অভিযোগ...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের, মুখোমুখি বিতর্কের ডাক, ফের মণিপুর সফরে বিরোধী দলনেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন...

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

Related Articles

Popular Categories