Friday, March 6, 2026
32.6 C
Kolkata

হিজাব পড়ায় স্কুলে ঢুকতে দেওয়া হলো না ছাত্রীকে, পাশে দাঁড়ালেন কেরলের শিক্ষামন্ত্রী ভি. শিবানকুট্টি

কেরালার কোচির পল্লুরুথির সেন্ট রিটা’স পাবলিক স্কুলে এক মুসলিম ছাত্রীকে হিজাব পরে স্কুলে ঢুকতে না দেওয়ায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। অষ্টম শ্রেণির ওই ছাত্রী ১০ অক্টোবর হিজাব পরে স্কুলে এলে তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ-এর দাবি, এটি ইউনিফর্ম নীতির লঙ্ঘন। ঘটনার পরে ছাত্রী ও তার পরিবার অতন্ত্য অপমানিত বোধ করেন এবং বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ১৪ ও ১৫ অক্টোবর স্কুল বন্ধ রাখা হয়। স্কুলের নিরাপত্তা কারণে স্কুল কর্তৃপক্ষ হাইকোর্টে একটি রিট পিটিশন দেয়, যার ফলে আদালত পুলিশ সুরক্ষার নির্দেশ দেয়।

ঘটনার তদন্ত করে দেখা গেছে, স্কুল কর্তৃপক্ষ গুরুতর ভুল করেছে। এরপর কেরালার সাধারণ শিক্ষামন্ত্রী ভি. শিবানকুট্টি নির্দেশ দিয়েছেন, ছাত্রী যেন তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিজাব পরে পড়াশোনা চালিয়ে যেতে পারে। মন্ত্রী বলেছেন, “সরকার কেরালার ধর্মনিরপেক্ষ মূল্যবোধ বা সংবিধানিক অধিকার লঙ্ঘন মেনে নেবে না।” মন্ত্রী আরও বলেন, “প্রত্যেক শিক্ষার্থীকে মর্যাদার সাথে আচরণ করতে হবে এবং কোনো ধর্মের কারণে তাদের শিক্ষা থেকে বিরত রাখা ঠিক নয়।” তবে তিনি জানিয়েছেন, স্কুল হিজাবের রঙ ও ডিজাইন নির্ধারণ করতে পারে।
এদিকে ছাত্রীটির বাবা জানান, মেয়ের পোশাক স্কুলের নিয়ম ভাঙেনি এবং তিনি শুধু শান্তিপূর্ণ ভাবে স্কুল কতৃপক্ষের কাছে কথা বলতে চেয়েছিলেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories