Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

কিশোরগঞ্জে কঠোরভাবেই তৃতীয় দিনের লকডাউন

শামীম সরকার. স্টাফ রিপোর্টার :

করোনার সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে লকডাউন চলছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনে শনিবার (৩জুলাই) সকাল থেকেই বন্ধ রয়েছে গণপরিবহন, শপিং কমপ্লেক্স, মার্কেটসহ বিভিন্ন দোকানপাট। তবে জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ খোলা রয়েছে। সড়কে পণ্যবাহী ট্রাকসহ ছোট আকারের যানবাহন চলাচল করছে।সকাল থেকে সন্ধ্যায় পযন্ত শহর এবং শহরতলী বিভিন্ন এলাকা এবং সড়ক মহাসড়কে একই চিত্র দেখা গেছে। লকডাউন মেনে এদিন শহরেও মানুষের আনাগোনা ছিল খুবই সীমিত। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোলেই পড়ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জেরার মুখে। প্রয়োজনে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থাও।

সরেজমিনে দেখা গেছে, লকডাউনের কারণে শহরে সাধারণ মানুষের উপস্থিতি অনেকটা কম। সড়কে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা টহল দিচ্ছেন। পাশাপাশি কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, জেলা শহরে ২০টি এবং অন্য ১২টি উপজেলায় ৩৩টি পয়েন্টে পুলিশের ৫০০ সদস্য দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো ইউনিটসহ সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের দল মাঠে সক্রিয় ভূমিকা রেখেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, চলমান বিধিনিষেধে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন প্লাটুন সেনা সদস্য, দুই প্লাটুন বিজিবি, ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য, র‌্যাব ও আনসার সম্মিলিতভাবে কাজ করেছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories