Friday, March 6, 2026
22.2 C
Kolkata

গ্রিন থেকে মুস্তাফিজুর, পছন্দের খেলোয়াড়-দের পেয়ে কতটা শক্ত হল কেকেআর

সাধারণত সংক্ষিপ্ত বা মিনি নিলামকে বড় দলগঠনের জায়গা হিসেবে দেখা হয় না। এই নিলাম মূলত দলে থাকা ঘাটতি মেটানো এবং প্রয়োজনীয় বদল আনার সুযোগ দেয়। কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্সের কাছে এই নিলাম ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। গত মেগা নিলামের পর দল সেভাবে দাঁড়াতে পারেনি। তার উপর আগের মরশুমে আশানুরূপ ফল না হওয়ায় কয়েকজন ক্রিকেটারকে ছেড়েও দিতে হয়। ফলে এবারের মিনি নিলামে শক্ত দল গড়াই ছিল মূল লক্ষ্য।

নাইট শিবির শুরু থেকেই তিনটি বিষয়ের উপর জোর দেয়। প্রথমত, আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে একজন মানসম্পন্ন অলরাউন্ডার নেওয়া। দ্বিতীয়ত, টি-টোয়েন্টির জন্য ভয়ংকর গতির বোলার খোঁজা। তৃতীয়ত, একজন নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটার দলে আনা। পাশাপাশি বেঞ্চ শক্ত করাও ছিল পরিকল্পনার অংশ। অলরাউন্ডার বিভাগে কেকেআর পুরোপুরি সফল। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে তারা। ব্যাট ও বল,দুই দিকেই কার্যকর গ্রিনকে পেতে নিলামে বড় লড়াই হয়। শেষ পর্যন্ত মোটা অঙ্ক খরচ করে তাকে দলে টানে নাইটরা। তরুণ বয়স ও ভবিষ্যৎ সম্ভাবনার কারণে তাকে ঘিরে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

পেস বোলিংয়ে মূল টার্গেট ছিলেন শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। ডেথ ওভারে কার্যকর এই বোলারকে দলে নিতে কেকেআর বড় বিনিয়োগ করেছে। পাশাপাশি অভিজ্ঞতা বাড়াতে মুস্তাফিজুর রহমানকেও নেওয়া হয়েছে। তরুণ ভারতীয় পেসারদের সঙ্গে এই অভিজ্ঞ বিদেশি বোলাররা দলের ভারসাম্য বাড়াবে বলেই মনে করছে কেকেআর।

তবে উইকেটরক্ষক বিভাগে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি নাইট শিবির। পছন্দের কিপার হাতছাড়া হওয়ায় তারা ভরসা রেখেছে তরুণ তেজস্বী সিংয়ের উপর। সঙ্গে ফিন অ্যালেন ও টিম সেইফার্টকে নেওয়া হয়েছে। এই জায়গাটাই এখনও কিছুটা অনিশ্চিত। সব মিলিয়ে, কয়েকটি ছোট ঘাটতি থাকলেও মিনি নিলামে কেকেআর তাদের বেশিরভাগ পরিকল্পনাই বাস্তবায়ন করতে পেরেছে। নতুন মরশুমে শক্তিশালী দল নিয়ে নামার ব্যাপারে আত্মবিশ্বাসী কলকাতা শিবির বলে মনে করছেন অনেকেই।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories