Friday, March 6, 2026
22.2 C
Kolkata

কোলাঘাটে সরকারি জমিতে দামি গাছ কাটার অভিযোগ তৃণমূল নেতা সাহালাম মালিদার বিরুদ্ধে, ক্ষুব্ধ এলাকাবাসী

কোলাঘাটের বৈষ্ণবচক এলাকায় সরকারি জমির গাছ কাটা নিয়ে রবিবার সকাল থেকে চরম উত্তেজনা ছড়ায়। অনুমতি ছাড়াই মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় বিক্ষোভ দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষ্ণবচক পঞ্চায়েতের কলাগাছিয়া মৌজায় রাস্তার দু’পাশে সেচ দপ্তরের জমিতে বেশ কিছু বড় গাছ ছিল। অভিযোগ, রবিবার সকালে ওই এলাকার তৃণমূলের এক নেতা সাহালাম মালিদা কয়েকজন লোক নিয়ে সেখানে গাছ কাটার কাজ শুরু করেন। তিনি পেশায় ঠিকাদার বলেও জানা গেছে। বিষয়টি নজরে পড়তেই এলাকার মানুষজন ঘটনাস্থলে এসে গাছ কাটার বৈধ অনুমতির কাগজ দেখতে চান। তবে সেই সময় কোনও অনুমোদনের নথি দেখাতে পারেননি বলে অভিযোগ।এরপর গাছ কাটা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাহালামের লোকজনের তর্কাতর্কি শুরু হয়। খবর পেয়ে সেখানে পৌঁছন গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান শিবনাথ সামন্ত এবং এক বিজেপি পঞ্চায়েত সদস্যা। তাঁদের অভিযোগ, গাছ কাটা বন্ধ করতে গেলে তাঁদের হুমকি ও কটু কথা শোনানো হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়দের দাবি, ওই দিন মোট ছ’টি গাছ কাটা হয়, যার মধ্যে বেশ কয়েকটি ছিল দামি প্রজাতির। চাপ বাড়লে সাহালাম একটি কাজের অনুমতিপত্র দেখান। তবে এলাকাবাসীর বক্তব্য, সেই কাগজ সঠিক নয় এবং সরকারি নিয়ম মেনে তা জারি করা হয়নি।গোলমালের খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। কিছু সময় পরে বিডিও-ও সেখানে যান। প্রশাসনের উপস্থিতিতে কাটা গাছগুলি বাজেয়াপ্ত করা হয়। এরপর বিজেপি উপপ্রধান থানায় ও বন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে অভিযুক্ত নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও বক্তব্য দিতে চাননি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাছ কাটার জন্য কোনও অনুমতি ছিল না এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories