ধর্মীয় মেরুকরণ যেন বিষের মত ছড়াচ্ছে গোটা ভারতে। এখন প্রশ্ন একটাই, এমন বিষাক্ত সমাজের পেছনে কি বিজেপির সাম্প্রদায়িকতার বিষ? রাজস্থানের কোটায় সম্প্রতি একটি গরবা প্যান্ডেলে কয়েকজন মুসলিম মেয়েকে ঢুকতে দেওয়া হয়নি, যদিও তাদের কাছে টিকিট ছিল। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, স্পষ্ট কোনো কারণ ছাড়াই প্যান্ডেলের প্রবেশদ্বারে আটকে দেওয়া হয় মুসলিম মেয়েদের। এই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন ধর্মের ভিত্তিতে কি কারও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া যায়? নেটিজেনদের মতে, ধর্ম বা জাতি দেখে কাউকে কোনো অনুষ্ঠানে অংশ নিতে বাধা দেওয়া সাম্প্রদায়িক মেরুকরণকে আরও বেশি করে উস্কে দিচ্ছে। এদিকে, কোটার পুলিশ প্রশাসন জানিয়েছে, কেউ যদি এই ঘটনার শিকার হয়ে থাকে, তাহলে যেন তারা সামনে এসে অভিযোগ জানায়। পুলিশ আশ্বাস দিয়েছে, নিয়ম মেনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


