Saturday, September 5, 2026
28 C
Kolkata

কৃষ্ণনগরে আয়োজিত হলো বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের জেলা সম্মেলন

বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়নে কাজ করে চলেছে। উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়, করোনা পর্বে রক্তের সংকট, ওবিসি সমস্যা ও ওয়াকফ সংক্রান্ত নানা বিষয়ে সংগঠনটি সক্রিয় ভূমিকা নিয়েছে। রবিবার কৃষ্ণনগরের সঞ্জীবনী হলে অনুষ্ঠিত হল ফোরামের দ্বিতীয় নদিয়া জেলা সম্মেলন। এই সম্মেলনে সংগঠনের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। অনুষ্ঠানে রাজ্য জেনারেল সেক্রেটারি মীর রবিউল ইসলাম বলেন, মানুষের সেবাই তাঁদের মূল লক্ষ্য। তিনি জানান, আমফান ঝড়ের সময় সংগঠনের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকা সাহায্য করা হয়েছিল। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও ফোরাম নিয়মিত কাজ করে চলেছে।

এদিন ‘মাদ্রাসা শিক্ষার সংকট ও উত্তরণে শিক্ষক-শিক্ষা কর্মীদের ভূমিকা’ নামে একটি আলোচনা সভাও হয়। জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা তাঁদের সমস্যা ও সম্ভাব্য সমাধানের কথা তুলে ধরেন। স্বচ্ছভাবে নিয়োগ, অনলাইনে মাদ্রাসা বোর্ডের কাজ, শিক্ষার আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়নের মতো একাধিক দাবি ওঠে। ফোরামের পক্ষ থেকে আতিউর রহমান জানান, এটি একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠন। অনুষ্ঠানে রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডল, সহ-সভাপতি আদিল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories