Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

করোনা আক্রান্ত কুণাল, স্থগিত হল আজকের ভারত-শ্রীলঙ্কা টি টোয়েন্টি ম্যাচ

নিউজ ডেস্ক : করোনা আক্রান্ত হলেন ভারতের তারকা অলরাউন্ডার কুণাল পান্ডিয়া। তার করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পরই আজকে কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচটি আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে বিসিসিআই সূত্রে।

আজ সকালে Rapid Antigen টেস্ট এ কুণালের করোনা ধরা পড়ে। তারপর থেকেই তাকে কুয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার সব সতীর্থদের RT-PCR টেস্ট এর রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এই কারণে আজকে অনুষ্ঠেয় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আজ জারি করা এক বিবৃতিতে জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারী জয় শাহ।

আটজন কুণালের ঘনিষ্ট হিসেবে শনাক্ত হয়েছেন এবং তারা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা। তাদেরকেও বাকিদের থেকে পৃথক রাখা হয়েছে। আজকের ম্যাচটি আগামীকাল কলম্বোর আর প্রেসদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঠিক তার পরের দিন হবে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটি। খবরে উদ্বেগ বাড়ছে বিসিসিআই এর। কারণ এই সিরিজ শেষে ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন সূর্যকুমার যাদব এবং পৃথ্বী শ। যদি এই দুই খেলোয়ারের মধ্যে কেই আক্রান্ত হন তাহলে বেকায়দায় পড়বে বিসিসিআই।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories