Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ব্রাজিলে ভূমিধস ও বন্যায় নিহত ১৮

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর কাছে একটি পর্যটক শহরে মঙ্গলবার প্রবল বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যা দেখা দেয়। এতে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটে।রিও ডি জেনিরোর ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, মনোরম পাহাড়ি শহর পেট্রোপলিসে সর্বশেষ কয়েক ঘণ্টায় ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে ১৮০ জনেরও বেশি উদ্ধারকারী কাজ করছে।রাজধানী থেকে ৬৮ কিলোমিটার দূরে পেট্রোপলিস শহরটি অবস্থিত। এ শহরেই ব্রাজিলের সর্বশেষ সম্রাট দ্বিতীয় পেড্রোকে সমাহিত করা হয়।সামজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা গেছে, শহরটির অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, বন্যার পানিতে অনেক গাড়ি ভেসে গেছে।এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক দোকান-পাট। ছয় ঘণ্টারও কম সময়ের মধ্যে শহরটির কিছু এলাকায় ২৬০ মিলিমিটার পানি জমে গেছে।কর্তৃপক্ষ বলছে, ব্যাপক বৃষ্টির আশঙ্কা আর না থাকলেও আগামী কয়েক ঘণ্টা মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

রাশিয়া সফরে থাকা দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসনারো টুইটারে জানান, তিনি এই ট্রাজেডি সম্পর্কে অবগত আছেন। বলসনারো ক্ষতিগ্রস্তদের সহায়তায় অবিলম্বে ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories