Tuesday, October 27, 2026
31 C
Kolkata

প্রয়াত সিনিয়র টিআরএস নেতা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

এনবিটিভি: প্রয়াত সিনিয়র টিআরএস নেতা এবং তেলেঙ্গানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নয়নি নরসিংহ রেড্ডি। বৃহস্পতিবার হায়দরাবাদে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৭৬ বছর।

২০১৪ সালে তেলেঙ্গানার প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা রেড্ডি ফুসফুসের সমস্যার পরে কোভিড পরবর্তী জটিলতার জন্য ভর্তি হন একটি বেসরকারি সুপার-স্পেশালিটি হাসপাতালে। এদিন ভোরে সব শেষ।
হায়দরাবাদের প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা রেড্ডি পৃথক তেলেঙ্গানা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।
২০০৪ সালে কংগ্রেসের তৎকালীন মিত্র টিআরএস সরকারে যোগ দিয়েছিলেন। প্রয়াত ওয়াই এস রাজশেখার রেড্ডির সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। শোক প্রকাশ করেছেন টিআরএস নেতা, রাজ্য বিজেপি সভাপতি এবং এমপি বান্দি সঞ্জয় কুমার, রাজ্য কংগ্রেসের সভাপতি এবং এমপি এন উত্তম কুমার রেড্ডি।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories