Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

বর্ধমানের রাস্তার বেহাল দশা নিয়ে বিক্ষোভ বাম কর্মীদের

এনবিটিভি,বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলা সহ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় দু নম্বর জাতীয় সড়কের বেহাল দশা। রাস্তার মধ্যে দেখা দিয়েছে গর্ত। যে কারণে, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। শুক্রবার সকালে জাতীয় সড়ক এবং সমস্ত সার্ভিস রোড সংস্কারের দাবি নিয়ে একটি মিছিল করে দুর্গাপুরের বিধাননগর সংলগ্ন জাতীয় সড়কের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখালেন বামকর্মী সমর্থকরা। বিক্ষোভে শতাধিক বাম কর্মী সমর্থক সহ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে, সিপিআইএম-এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানিয়েছেন,”জাতীয় সড়ক এবং তার সার্ভিস রোডগুলি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। একদিকে যেমন প্রতিদিন ঘটছে দুর্ঘটনা তার সাথে পাল্লা দিয়ে দুর্গাপুর শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই দুর্গাপুর বাঁচানোর পাশাপাশি দুর্গাপুরের মানুষদেরও বাঁচাতে হবে।” সে কারণে আজ তারা জাতীয় সড়কের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ শেষে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন সিপিআইএম নেতৃত্ব।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories