Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়দের জাতীয় সড়ক অবরোধ আসানসোলে

এনবিটিভি, পশ্চিম বর্ধমান: আসানসোলের জামুরিয়া নিঙ্গাই এলাকায় এক ব্যক্তির  অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে দুই নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। জানা গেছে, জামুরিয়া ২নম্বর জাতীয় সড়কের পাশে একটি চায়ের দোকান থেকে মোহাম্মদ ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে শ্রীপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপর মৃতদেহ বাড়িতে আসার পর স্থানীয়রা দুই নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ ও শ্রীপুর থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। মৃতের বাড়ির লোক সহ স্থানীয়দের অভিযোগ মোহাম্মদ ইব্রাহিমকে খুন করা হয়েছে। তারই প্রতিবাদে তারা এই অবরোধ করেছে বলে জানা গেছে। খুনের সঠিক তদন্তের দাবি করেছে পরিবারের সদস্য ও স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories